রেল লাইনে মাথা দিয়ে আত্মঘাতী যুবক
সোমবার সকালে ভাইফোঁটার দিনে রেল লাইনে মাথা দিয়ে আত্মঘাতী হলেন এক যুবক।মৃত যুবকের নাম দিগন্ত সরকার (২৫)।ঘটনাটি ঘটে শিয়ালদহ দক্ষিণ শাখার চাঁদখালি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে মাতলা অঞ্চলের নোনাঘেরি এলাকায় বাসিন্দা যুবক দিগন্ত সরকার এ দিন সকালে ক্যানিং তালদি মাঝামাঝি চাঁদখালি এলাকায় রেল লাইনে উপর চলন্ত ট্রেনে মাথা দিয়ে দেয় যুবক দিগন্ত সরকার।আর চলন্ত ট্রেনের সামনে মাথা দেওয়ায় ট্রেনের চাকায় তার দেহ থেকে মাথা ছিটকে দূরে চলে যায়।ফলে ভাইফোঁটার সকালে এমনই ঘটনা দেখে মর্মাহত এলাকাবাসী।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে রেল পুলিশ।রেল পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।রেল পুলিশ জানান ট্রেনে কাটা পড়লে এক যুবকের মৃত্যু হয়।দেহটি উদ্ধার করা হয়েছে।বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে কি ভাবে এমন ধরনের ঘটনা ঘটলো।

Post a Comment